Telemedicine by Dr. Sohag

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার

জাতীয়

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার

প্রকাশিত: রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৬:৫০ পিএম


হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

ফাইল ছবি

1000015772
Oplus_131072

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

বিজ্ঞাপন

এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৭ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

https://3df240fff4ca1ba53832a092228f6d47.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html